শাপমোচন, চিতা বহ্নিমান, ফুলশয্যার রাত – COMBO
1,100.00৳ Original price was: 1,100.00৳.400.00৳Current price is: 400.00৳.
Name- ফাল্গুনী মুখোপাধ্যায়ের সেরা ৩টি উপন্যাসের কালেকশন
Category-সমকালীন উপন্যাস
Author- ফাল্গুনী মুখোপাধ্যায়
Edition- ১ম Published,2019
“শাপমােচন” বইয়ের কথা:
এক বিজয়াতে মহেন্দ্র মাধুরীদের বাড়িতে এসেছিল। এখন প্রত্যেকটি বিজয়ার দিনেই মহেন্দ্রকে চিঠি লেখে মাধুরী, কিন্তু কোনাে উত্তর আর আসে না। কি সে কারণ? | বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ জটিল প্রেম আর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের উপন্যাস। চিতা বহ্নিমান
ধনী পিতার একমাত্র মেয়ে তপতী যখন বিয়ের পর বর তপনের যোগ্যতা নিয়ে সমাজে পদে পদে বাঁধা পায়, তাকে নিয়ে হাই সোসাইটির সমাজে মানিয়ে চলা যায় না তখন সে তার বরকে যোগ্যতার আসনে বসানো তো দুরে থাক তাকে ছুড়ে ফেলে দেয়ার চেষ্টা করে, তাকে পদে পদে অপমান করে তার থেকে মুক্তি চায়। কিন্তু সে যখন জানতে পারে সমাজের আর দশটা ছেলের মত তার বরের যোগ্যতাও কোনো অংশে কম নয়, তখন বরের প্রতি তার ভালবাসা কাজ করে। সে চায় বরের সান্নিধ্য এবং তার ভালবাসার স্পর্শ পেতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু বর যখন তাকে প্রত্যাখ্যান করে, তাকে ভালবাসা দেয়ার বদলে তাকে মুক্তি দেয় তখন তপতীর বুকে জ্বলতে থাকে আমরণ বিরহের “চিতা বহ্নিমান”। ফুলশয্যার রাত
ফাল্গুনী মুখোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে অপেক্ষাকৃত কম জনপ্রিয় হলেও এর লেখনী তাঁর অন্যান্য উপন্যাসের মতই চমৎকার। সাত/আট বছরের বালক গৌতমের জবানীতে লেখা সামাজিক উপন্যাস। যেখানে বাঙালি পরিবারের চালচিত্র ফুটে উঠেছে। এসেছে আটপৌরে জীবনের কথকতা।
